![]() |
| বান্দরবানের নাইক্ষ্যংছড়ির ওপর চাকপাড়া গ্রামের এই বিহারেই খুন হন ভিক্ষু ধাম্মা ওয়াসা। গতকাল সকাল থেকে সেখানে ভিড় জমান ভক্ত ও গ্রামবাসী l ফাইল ছবি |
বান্দরবানের
নাইক্ষ্যংছড়িতে বৌদ্ধ ভিক্ষুকে কুপিয়ে হত্যার ঘটনায় মামলা করেছেন তাঁর
ছেলে। এ ঘটনায় সন্দেহভাজন তিনজনকে পুলিশ গ্রেপ্তার করেছে। আজ শনিবার ভোরের
দিকে তিনজনকে গ্রেপ্তার করা হয়। তাঁরা হলেন আবদুর রহিম (২৬), জিয়াউল হক
(২৫) ও সামং চাক (৩২)। নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল
খায়েরের ভাষ্য, সন্দেহজনক গতিবিধির কারণে ওই তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।
বৌদ্ধ ভিক্ষুর ছেলে অং সাথোয়াই গতকাল শনিবার সন্ধ্যায় হত্যা মামলা করেছেন।
এতে অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করা হয়েছে। গতকাল সকালে উপজেলার বাইশারী
ইউনিয়নের দুর্গম উপর চাকপাড়া গ্রামের একটি বৌদ্ধবিহারে ভিক্ষু ধাম্মা
ওয়াসার (৭০) লাশ পাওয়া যায়। ধারালো অস্ত্র দিয়ে গলা ও ঘাড়ে কুপিয়ে তাঁকে
হত্যা করা হয়। দুই বছর আগে ভিক্ষু হওয়ার আগে তাঁর নাম ছিল মং শৈ উ চাক।

No comments:
Post a Comment