![]() |
| আলি হায়দার গিলানি |
পাকিস্তানের
সাবেক প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানির অপহৃত ছেলেকে গতকাল মঙ্গলবার
আফগানিস্তান থেকে উদ্ধার করা হয়েছে। তিন বছর আগে ইউসুফ গিলানির ছেলে আলী
হায়দার গিলানিকে মুলতান থেকে অপহরণ করা হয়। গতকাল আফগান ও যুক্তরাষ্ট্রের
যৌথ বাহিনী অভিযান চালিয়ে জঙ্গি সংগঠন ‘আল-কায়েদাসংশ্লিষ্ট একটি দলের’
ঘাঁটি থেকে আলীকে উদ্ধার করে। সফল অভিযানের পর ছেলে উদ্ধার হয়েছে—এই মর্মে
একটি বার্তা গিলানিকে দিয়েছেন পাকিস্তানে নিযুক্ত আফগান দূত। তাঁকে এ-ও
জানানো হয়, আলী হায়দার সুস্থ আছেন এবং তাঁকে পাকিস্তানে ফেরত পাঠানোর
প্রক্রিয়া শুরু হয়েছে। আফগান রাষ্ট্রদূত ফেসবুকে দেওয়া পোস্টে লিখেছেন,
খবর পেয়ে গিলানি উচ্ছ্বসিত হয়ে ওঠেন। পাকিস্তানের প্রধানমন্ত্রীর
পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা সারতাজ আজিজকে এ উদ্ধারের ঘটনা জানান
আফগানিস্তানের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা। ২০১৩ সালের ৯ মে পাঞ্জাবের
মুলতানে প্রাদেশিক পরিষদের নির্বাচনের প্রচার চালানোর সময় আলী হায়দার
অপহৃত হন। একটি সভা শেষ করে ফেরার পথে হায়দারকে অপহরণ করা হয়। এ সময়
অপহরণকারীদের সঙ্গে সংঘর্ষে তাঁর দুই সহযোগী নিহত হন। ওই নির্বাচনে আলী
হায়দার পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) প্রার্থী ছিলেন। মুলতানে গিলানি
পরিবারের ব্যাপক প্রভাব রয়েছে। তবে নির্বাচন চলার সময় আল-কায়েদার সঙ্গে
সংশ্লিষ্ট সংগঠন তেহরিক-ই-তালিবানের হুমকি ছিল।
হায়দার উদ্ধারের সংবাদে পিপিপির পক্ষ থেকে দলটির চেয়ারম্যান বিলওয়াল ভুট্টো টুইটার বার্তায় বলেন, ‘সফল অভিযানে উদ্ধার হয়েছেন হায়দার।’ তাঁর উদ্ধারের খবরে মুলতানের রাস্তায় পিপিপির শত শত সমর্থক আনন্দমিছিল বের করেন। গত মার্চ মাসে পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের সাবেক গভর্নর সালমান তাসিরের ছেলে শাহবাজ তাসিরকে অপহৃত হওয়ার দীর্ঘ পাঁচ বছর পর বেলুচিস্তান থেকে উদ্ধার করে নিরাপত্তা বাহিনী। তবে শাহবাজকে কোথায় কারা আটকে রেখেছিল সে সম্পর্কে কোনো কিছু স্পষ্ট জানা যায়নি।

No comments:
Post a Comment