চট্টগ্রামের
পটিয়ায় দু’পক্ষের সংঘর্ষে মো. ইয়াছিন নামের এক ইউপি সদস্য প্রার্থী নিহত
হয়েছেন। নিহত ইয়াছিন বড়উঠান ইউনিয়নের ৬ নম্বর শাহ মীরপুর ওয়ার্ড থেকে সদস্য
পদে প্রার্থী ছিলেন। শনিবার দুপুরে উপজেলার কর্ণফূলী থানার বড়উঠান ইউনিয়নে
এ ঘটনা ঘটে। এসময় আরও দুজন গুলিবিদ্ধ হয়েছেন। তারা হলেন, শরীফ (৩২) ও আলম
(২০)। তাদের চমেক হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ জানায়, দুপুর ১টার দিকে
শাহ মীরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে আকষ্মিকভাবে আওয়ামী লীগ
সমর্থিত ও বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। এসময় গোলাগুলি ও
ধারালো ছুরির আঘাতে তিনজন আহত হয়। গুরুতর আহত অবস্থায় ইয়াছিন নামে একজনকে
হাসপাতালে আনার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment