![]() |
| শুরু হয়ে গেল এশিয়ান কাপ ফুটবল প্লে-অফে তাজিকিস্তান-পরীক্ষার প্রস্তুতি। প্রথম দিনে অনুশীলনে হাসিমুখে ফুটবলাররা। কাল বঙ্গবন্ধু স্টেডিয়ামে l প্রথম আলো |
প্রধান
কোচ লোডভিক ডি ক্রুইফ ১৫ মে ঢাকায় আসবেন। তার আগে বঙ্গবন্ধু স্টেডিয়ামে
সহকারী কোচ সাইফুল বারীর অধীনে কাল শুরু হলো বাংলাদেশ দলের এশিয়ান কাপের
প্লে-অফ প্রস্তুতি পর্ব।
৩৪ খেলোয়াড়ের মধ্যে ২১ জন ছিলেন প্রথম দিনের অনুশীলনে। এএফসি কাপে খেলতে দেশের বাইরে কেষ্ট, লিঙ্কন, হিমেল, তপু, জুয়েল রানা ও রাজু। ডেনমার্কে ছুটি কাটিয়ে জামাল ভুঁইয়ার আজ ঢাকায় ফেরার কথা। ইয়ামিন মুন্নার গতকাল ছিল বিয়ে, তাই ছুটি নিয়েছেন। নাসিরউদ্দিন চৌধুরী সন্তানসম্ভবা স্ত্রীকে সময় দিচ্ছেন। নাবিব নেওয়াজ জীবনের ভাগনি অসুস্থ। প্রথম ডাক পাওয়া কৌশিক বড়ুয়া রামুতে গ্রামের বাড়ি গেছেন। রুবেল মিয়াও গাইবান্ধায়। চট্টগ্রাম আবাহনীর ৬ ফুটবলারও কাল যোগ দেননি, তবে তাঁদের দ্রুতই ক্যাম্পে আসার কথা। তবে এসব নয়, অনুশীলনে প্রথম দিনে আলোচনার কেন্দ্রে জাতীয় দলের ম্যানেজার সত্যজিৎ দাস রুপু, যিনি ঢাকা আবাহনীরও ম্যানেজার। চূড়ান্ত দল নির্বাচনে অলক্ষ্যে তাঁর একটা প্রভাব থাকতে পারে, এমন শঙ্কা জানিয়ে দুটি দল—চট্টগ্রাম আবাহনী ও ব্রাদার্স কাল ফেডারেশনে একটি চিঠি দিয়েছে। এই ক্লাবগুলো জাতীয় দলের ম্যানেজার হিসেবে নিরপেক্ষ ব্যক্তি চায়। চট্টগ্রাম আবাহনীর ম্যানেজার শাকিল মাহমুদের যুক্তি, ‘কোনো ক্লাবের ম্যানেজার জাতীয় দলেরও ম্যানেজার হলে তিনি তাঁর দলের খেলোয়াড়দের বেশি প্রাধান৵ দেবেন, এটাই স্বাভাবিক।’
এ ব্যাপারে সত্যজিৎ দাস রুপুর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি পক্ষপাতের বিষয়টি উড়িয়ে দিলেন, ‘এই যে ৩৪ জন খেলোয়াড় চূড়ান্ত করা হয়েছে, এটি প্রকাশ হওয়ার আগ পর্যন্ত আমি জানতাম না কারা ডাক পাচ্ছে। জাতীয় দলে আমি নিরপেক্ষভাবেই কাজ করে এসেছি।’

No comments:
Post a Comment