Thursday, May 12, 2016

মোহামেডানের বিপক্ষে শুরুতেই বিপর্যয়ে আবাহনী

মোহামেডানের বিপক্ষে বিপর্যয়ে আবাহনী।
আগের সেই উত্তেজনা হয়তো নেই। কিন্তু মান-মর্যাদার ব্যাপার কিন্তু ঠিকই আছে। আজও আবাহনী-মোহামেডান ম্যাচ মানে কিন্তু দুটো ঐতিহ্যবাহী ক্লাবের নামের সম্মান আর মর্যাদার লড়াই। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে সেই মর্যাদার লড়াইয়ের শুরুতেই বড় ধাক্কা খেয়েছে আবাহনী। টসে হেরে ব্যাট করতে নেমে মোহামেডান বোলারদের তোপে শুরুতেই ৩ উইকেট হারিয়ে বসেছে তারা। আউট হয়ে সাজঘরে ফিরেছেন অধিনায়ক তামিম ইকবাল। ফিরেছেন অফ ফর্মে থাকা লিটন দাস। এই দুই ব্যাটসম্যানকে অনুসরণ করেছেন অভিষেক মিত্রও। এই প্রতিবেদন লেখার সময় ১০ ওভার শেষে আবাহনীর সংগ্রহ ছিল ৩ উইকেটে ৩৪ রান। মোহামেডানের হয়ে ২ উইকেট তুলে নিয়েছেন খুলনা বিভাগের পেসার হাবিবুর রহমান। অন্য উইকেটটি শুভাশিস রায়ের। 
দলীয় ৫ রানেই শুভাশিসের বলে সৈকত আলীর ক্যাচে পরিণত হন তামিম। তাঁর সংগ্রহ ছিল ৪। ১৫ রানের মাথায় সাজঘরে ফেরেন ১৫ বলে ৩ রান করা লিটন দাস। তিনি হাবিবুর রহমানের বলে শুভাশিস রায়ের ক্যাচ হন। হাবিবের বলেই আরিফুল হককে ক্যাচ দেন অভিষেক মিত্র। ৮ ওভারে ২০ রানেই নেই ৩ উইকেট! সেখান থেকেই ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে আবাহনী।

No comments:

Post a Comment