রাজধানীর
ব্যস্ততম এলাকা ধানমন্ডির গ্রিন রোডের আবাসিক এলাকায় একটি বহুতল ভবন
নির্মাণে ব্যাপক অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। গ্রিন রোডের ৩, ৩-এ ও ৩-বি
হোল্ডিং নিয়ে এ প্লটটির অবস্থান। জানা গেছে, তৎকালীন সময়ে ওই এলাকাটি
আবাসিক এলাকা হওয়া সত্ত্বেও প্রভাবশালী মহলের মদতে অবৈধভাবে ২০০০ সালে
রাজউক থেকে বাণিজ্যিক ভবনটি নির্মাণের প্ল্যান পাস করা হয়। বিধি অনুযায়ী
প্ল্যান পাসের তিন বছরের মধ্যে ভবনটি নির্মাণ কাজ শুরু করার নিয়ম থাকলেও
জায়গার মালিক দীর্ঘ ১৬ বছর পরে নির্মাণ আইন অনুযায়ী সংশোধিত প্ল্যান বা
নতুন কোন প্ল্যান পাস না করিয়েই নির্মাণ কাজ শুরু করেন। প্রকৃতপক্ষে ২০০০
সালে অনুমোদিত প্ল্যানটি ২০০৩ সালে মেয়াদোত্তীর্ণ হলে বিধি অনুযায়ী
প্ল্যানটি বাতিল হয়ে যায়। ইতিমধ্যে ২০০৮ সালে রাজউকের ‘ফার’, সেটব্যাক
রুলসহ অনেক নিয়ম কানুন বদলে গেছে। এছাড়া ভবন নির্মাণের সময় সেটব্যাক ও ঠিক
রাখা হয়নি। নির্মাণে ‘ফার’, সেটব্যাক সহ কোন নিয়ম-কানুনই মানা হয়নি।
উল্লেখ্য, ২০০২ সালের আগে ওই এলাকায় কোন বাণিজ্যিক ভবন নির্মাণের অনুমতি
দেয়ার বিধান ছিল না। এ কারণে সংশ্লিষ্টরা ওই এলাকায় বাণিজ্যিক ভবন নির্মাণ
করতে পারেননি। পরে রাজউকের এক শ্রেণীর অসাধু কর্মকর্তার সঙ্গে অবৈধ আর্থিক
লেনদেনের বিনিময়ে পারস্পরিক যোগসাজশে বাণিজ্যিক ভবনের অনুমোদন করিয়ে নেয়া
হয়। প্রায় দুই মাস আগে রাজউকের মোবাইল কোর্ট ওই ভবনে অভিযান চালিয়ে ভবনের
কিছু অংশ ভেঙে দেয়। এ কারণে রাজউকের মোবাইল কোর্ট তাদের আর্থিক জরিমানা
করে।
এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা গেছে, বহুতল ভবনটির পেছনে রাজধানীর ধানমন্ডির খ্যাতনামা স্কুল ওয়াইডব্লিউসিএ স্কুল রয়েছে। গ্রিন রোড, ভুতের গলি এবং ধানমন্ডি আবাসিক এলাকা ও স্কুলের পাশে এ ধরনের বাণিজ্যিক ভবন নির্মাণ করা হলে গ্রিনরোড জুড়ে তীব্র যানজটের সৃষ্টি হবে। এলাকাবাসী রাজউকের কাছে ভবটির নির্মাণের বিরুদ্ধে কয়েক দফায় চিঠি পাঠালে রাজউক কর্তৃপক্ষ চিঠির বিষয়টি সমর্থন করে জরুরি ভিত্তিতে ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিলেও কোন কার্যকর ব্যবস্থা গ্রহণ করেনি। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যথাযথ পদক্ষেপ না নিলে ওই এলাকায় তীব্র যানজটের পাশাপাশি আবাসিক এলাকার বসবাসের ও শিক্ষার পরিবেশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে বলে জানিয়েছেন স্থানীয়রা।

No comments:
Post a Comment