সুগন্ধা নদীতে গোসল করতে নেমে গত বৃহস্পতিবার নিখোঁজ শিশু রিফাতের (৭)
লাশ উদ্ধার হয়েছে। আজ শনিবার সকালে সুগন্ধার ষাইটপাকিয়া ফেরিঘাট এলাকায়
লাশটি ভেসে উঠলে স্বজনরা তা উদ্ধার করেন। রিফাত নলছিটির অনুরাগ গ্রামের
খোকন মল্লিকের ছেলে। সে নারায়ণগঞ্জের ফতুল্লার আদর্শপাড়া এলাকার সেকান্দার
আলী কিন্ডারগার্টেনে নার্সারিতে পড়ত। শিশুটির পারিবারিক সূত্র জানায়, গত
বৃহস্পতিবার দুপুরে দুই ভাই সিফাত ও রিফাত বাড়ির কাছেই নদীতে গোসল করতে
নামে। নদীতে নেমে সিফাতের হাত ফসকে রিফাত তলিয়ে যায়। খবর পেয়ে ঝালকাঠি
ফায়ার সার্ভিসের কর্মীরা এসে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পায়নি। অবশেষে
নিখোঁজের দুদিন পরে ফেরিঘাট এলাকায় নদীতে তার মৃতদেহ ভাসতে দেখে স্বজনরা
লাশ উদ্ধার করে।
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment