নোয়াখালীর
বেগমগঞ্জ উপজেলার ছয় নম্বর রাজগঞ্জ ইউনিয়নে কেন্দ্র দখলের সময় দুইপক্ষের
সংঘর্ষের সময় সৈয়দ আহমদ (৬৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। তিনি আওয়ামী লীগ
মনোনীত প্রার্থীর সমর্থক বলে জানা গেছে। আজ শনিবার বেলা ১১টার দিকে এ ঘটনা
ঘটে। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, কেন্দ্রের বাইরে আওয়ামী লীগ ও বিএনপির দুই
মেম্বার প্রার্থীর সমর্থকদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া হয়। এ সময়
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও তাদের ধাওয়া দেয়। ওই কেন্দ্রে ভোট দিতে
এসেছিলেন সৈয়দ আহম্মেদ। ধাওয়ার মধ্যে পড়ে গিয়ে তিনি মাথায় আঘাত পান। গুরুতর
আহত অবস্থায় তাঁকে নোয়াখালী জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত
চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment