Thursday, May 12, 2016

বিদ্যুৎ ব্যবহারে গ্রাহকদের টাকা দিল জার্মানি!

নবায়নযোগ্য জ্বালানি উৎপাদনে এক নতুন উচ্চতায় উঠেছে জার্মানি। গত রোববার জার্মানিতে এত পরিমাণ নবায়নযোগ্য জ্বালানি উৎপাদন হয়েছে যে সেখানকার গ্রাহকদের বিদ্যুৎ ব্যবহারের জন্য টাকা দিয়েছে দেশটির সরকার। খবর কোয়ার্টজ অনলাইনের।
জার্মানিতে গত রোববার জ্বালানি মূল্য কয়েক ঘণ্টার জন্য কমে গিয়েছিল। সেখানে গ্রাহকদের বিদ্যুৎ ব্যবহারের জন্য টাকাও দেওয়া হয়েছিল। জার্মানির পরিচ্ছন্ন জ্বালানি নিয়ে কাজ করা প্রতিষ্ঠান আগোরা এনার্জি উইন্ডের এক প্রতিবেদনে বলা হয়, গত বছর নবায়নযোগ্য জ্বালানির মিশ্রণ ছিল ৩৫ শতাংশ।ক্রিসটোফ পোডেউইলস নামে আগোরার এক কর্মকর্তা বলেছেন, ‘প্রতিবছর আামাদের নবায়নযোগ্য জ্বালানি উৎপাদন বাড়ছে। জ্বালানি ব্যবস্থাপনা ভালোভাবেই কাজ করছে।’ জার্মানি ২০৫০ সালের মধ্যে শতভাগ নবায়নযোগ্য জ্বালানি উৎপাদন করার পরিকল্পনা করছে।

No comments:

Post a Comment