গাইবান্ধার
গোবিন্দগঞ্জ উপজেলায় এক ব্যবসায়ীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে
দুর্বৃত্তরা। এ ঘটনায় এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। আজ বুধবার সকালে
উপজেলার মহিমাগঞ্জ ইউনিয়নের মহিমাগঞ্জ বাজারে এই হত্যাকাণ্ড ঘটে। নিহত
ব্যবসায়ীর নাম দেবেশ চন্দ্র প্রামাণিক (৬৮)। মহিমাগঞ্জ বাজারে তাঁর জুতার
দোকান আছে। হত্যাকাণ্ডের ঘটনায় আটক ব্যক্তির নাম নেপেন চন্দ্র (৩৫)।
গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক বলেন, সকালে
দেবেশ তাঁর জুতার দোকানে বসেন। কিছুক্ষণ পর তিন থেকে চারজন দুর্বৃত্ত তাঁর
দোকানে আসে। তারা তাঁকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে পালিয়ে যায়। এতে
ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে পুলিশ।
ময়নাতদন্তের জন্য লাশ গাইবান্ধা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
দেবেশের ছেলে দেবাশীষ চন্দ্র প্রথম আলোকে বলেন, সম্প্রতি স্থানীয় কয়েকজন
মাদকাসক্ত যুবক তাঁর বাবার দোকানে এসে চাঁদা দাবি করে। তাঁর বাবা চাঁদা
দিতে রাজি হননি। এ নিয়ে ওই যুবকদের সঙ্গে তাঁর বাবার কথা-কাটাকাটি হয়। এর
জের ধরে তাঁকে হত্যা করা হতে পারে। পুলিশ জানায়, নিহত দেবেশের গলা ও ঘাড়ে
ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। কেন বা কী কারণে এই হত্যাকাণ্ড ঘটেছে, তা
খতিয়ে দেখছে পুলিশ। এ ঘটনায় দুপুর নাগাদ থানায় মামলা হয়নি।
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment