মেয়ের
প্রতি মায়ের ভালোবাসার গভীরতা কাউকে বুঝিয়ে দিতে হয় না৷ তবে বাবার
ভালোবাসা বোঝা বা বোঝানো দু'টোই একটু কঠিন৷ যদিও বাবার ভালোবাসাও
কোনো অংশে কম নয়৷ ইন্টারনেটের কল্যাণে সে ভালোবাসা ইদানীং মাঝেমাঝেই
চোখে পড়ে৷ এই যেমন, মার্কিন তারকা জাস্টিন টিম্বারলেকের ‘কান্ট স্টপ দ্য
ফিলিং' গানের তালে তালে নেচেছেন জশ রিন্ডার আর তাঁর মেয়ে অড্রি৷ বাবার বয়স
৩১, মেয়ের ৬৷ ভিডিওতে দেখা যায়, অড্রি পরেছেন গোলাপি রংয়ের মিষ্টি এক
পোশাক৷ বাবাও কম যাননা৷ তাঁর প্যান্টেও রয়েছে গোলাপি রংয়ের আধিক্য৷ সঙ্গে
সাদা পোলো শার্ট৷ টিম্বারলেকের গানের তালে তালে তারা নাচের মাঝে আবার
ক্যামেরার একেবারে সামনেও চলে এসেছেন, করেছেন স্থান বদল৷
বাপ-মেয়ের এই ভিডিওকে কেউ কেউ রায় দিয়েছেন ‘সবচেয়ে কিউট' ভিডিও হিসেবে৷ ইউটিউবে ইতোমধ্যে ভিডিওটি দেখা হয়েছে ত্রিশ লাখের বেশি বার৷ খোদ জাস্টিন টিম্বারলেকও ভিডিওটি দেখে মুগ্ধ৷ তিনি টুইটারে জানিয়েছেন সেকথা৷ অবশ্য জশ আর অড্রি এবারই প্রথম আলোচনায় এসেছেন এমন নয়৷ এর আগে টেইলর সুইফটের ‘শেক ইট অফ' ভিডিওর তালেও নেচেছেন তারা, যা ইউটিউবে প্রদর্শিত হয়েছে এগারো মিলিয়ন বার৷

No comments:
Post a Comment