![]() |
| প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে আজ মঙ্গলবার এনইসি সম্মেলনকক্ষে একনেকের সভা অনুষ্ঠিত হয়। ছবি: ফোকাস বাংলা |
উদ্বোধনের
দিন থেকেই পদ্মা সেতু দিয়ে
যানবাহনের পাশাপাশি রেলও চলবে। এ জন্য ৩৪ হাজার ৯৮৮ কোটি টাকার ‘পদ্মাসেতু
রেল সংযোগ প্রকল্প নেওয়া হয়েছে। এই প্রকল্পের আওতায় ১৭২ কিলোমিটার নতুন
রেলপথ নির্মাণ করা হবে। এর ফলে ঢাকা থেকে পদ্মা সেতু হয়ে খুলনা ও যশোরে
রেলপথে চলাচল করা যাবে। আজ মঙ্গলবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী
কমিটির (একনেক) সভায় এই প্রকল্পের অনুমোদন দেওয়া হয়। পরিকল্পনা কমিশনের
এনইসি সম্মেলনকক্ষে অনুষ্ঠিত এই সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী ও
একনেকের চেয়ারপারসন শেখ হাসিনা। ‘পদ্মা সেতু রেল সংযোগ’ প্রকল্পসহ একনেক
সভায় ৪৪ হাজার ১৬৭ কোটি টাকার নয়টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়।

No comments:
Post a Comment