Sunday, May 8, 2016

২২ মে পবিত্র শবে বরাত

২২ মে রোববার দিবাগত রাতে সারা দেশে পবিত্র শবে বরাত পালিত হবে৷ গতকাল শনিবার সন্ধ্যায় রাজধানীতে ইসলামিক ফাউন্ডেশনের বায়তুল মোকাররম সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত হয়। ইসলামিক ফাউন্ডেশনের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গতকাল সন্ধ্যা পর্যন্ত বাংলাদেশের আকাশে কোথাও ১৪৩৭ হিজরি সনের পবিত্র শাবান মাসের চাঁদ দেখা যায়নি৷ ফলে আজ ৮ মে রোববার রজব মাসের ৩০ দিন পূর্ণ হবে৷ একই সঙ্গে ৯ মে থেকে পবিত্র শাবান মাস গণনা শুরু হবে৷ সেই হিসাবে ২২ মে দিবাগত রাতে পবিত্র শবে বরাত পালিত হবে। চাঁদ দেখা কমিটির সভায় সভাপতিত্ব করেন ধর্ম মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ও জাতীয় চাঁদ দেখা কমিটির সদস্য মো. আমজাদ আলী। উপস্থিত ছিলেন অতিরিক্ত প্রধান তথ্য কর্মকর্তা মোহাম্মদ ইসতিয়াক হোসেন, তথ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মো. নুরুল ইসলাম, ইসলামিক ফাউন্ডেশনের সচিব মো. অহিদুল ইসলাম, মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব সাফায়াত মাহমুদ, ওয়াকফ প্রশাসক ফয়েজ আহমেদ ভূঁইয়া প্রমুখ।

No comments:

Post a Comment