বঙ্গবন্ধু
শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) থ্যালাসেমিয়া কেন্দ্র খোলা
হয়েছে। এই কেন্দ্র ‘ওয়ান স্টপ সার্ভিস সেন্টার’ হিসেবে সেবা দেবে। আজ
রোববার সকালে কেন্দ্রের উদ্বোধন করার সময় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কামরুল
হাসান খান এ কথা বলেন। বিএসএমএমইউ কর্তৃপক্ষ জানিয়েছে, বহির্বিভাগের চতুর্থ
তলার এই কেন্দ্রে রক্তরোগ নিয়ে আসা রোগীকে সমন্বিত সেবা দেওয়া হবে।
বিশেষজ্ঞ চিকিৎসক রোগীকে দেখবেন, তার রোগ নির্ণয় করা হবে এবং চিকিৎসা দেওয়া
হবে। আজ বিশ্ব থ্যালাসেমিয়া দিবস। এ উপলক্ষে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান
সেমিনার, র্যালিসহ বিভিন্ন সচেতনতামূলক অনুষ্ঠানের আয়োজন করে। আজ সকালে
বিএসএমএমইউয়ের হেমাটোলজি বিভাগের শিক্ষক, চিকিৎসক ও কর্মকর্তারা ক্যাম্পাসে
একটি র্যালি বের করেন। এতে নেতৃত্ব দেন উপাচার্য। র্যালি শেষে আয়োজিত
সংক্ষিপ্ত সমাবেশে উপাচার্য বলেন, যেকোনো রক্ত রোগের চিকিৎসায়
বিশ্ববিদ্যালয়ে সব ব্যবস্থা করা হয়েছে। তিনি বলেন, থ্যালাসেমিয়া রোগীরা আর
পরিবার, সমাজ বা রাষ্ট্রের বোঝা হয়ে থাকবে না।
Sunday, May 8, 2016
বিএসএমএমইউতে থ্যালাসেমিয়া কেন্দ্র
সূত্র ও লেখক @Source and Writer:
জনস্বাস্থ্য ও চিকিৎসা,
প্রথম আলো,
বাংলাদেশ
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment