![]() |
| উড়তা পাঞ্জাব ছবিতে আলিয়া ভাট |
গায়ে
মলিন পোশাক, উষ্কখুষ্ক চুলের একটি মেয়ে উড়তা পাঞ্জাব ছবির সেটে ঘুরে
বেড়াচ্ছে। কিন্তু সেদিকে কেউই নজর দিচ্ছে না। কেউ পাত্তাই দিচ্ছে না
মেয়েটিকে। যে যার কাজ নিয়ে ব্যস্ত। হঠাৎ কোনো এক কাজে মেয়েটি ছবির পরিচালক
অভিষেক চৌবেকে ডাকে, তখনই সবাই তার দিকে ফিরে তাকাল। আরে, কণ্ঠটা তো
পরিচিত লাগে! এ যে আলিয়া ভাট! এই ছবিরই অন্যতম অভিনেত্রী তিনি। তাঁকেই কিনা
এতক্ষণ উপেক্ষা করছিল সবাই। চিনবে কী করে? উড়তা পাঞ্জাব ছবিতে আলিয়ার
বেশটাই যে এমন। এ ছবিতে শানদার তারকা আলিয়াকে এক উদ্বাস্তু বিহারি মেয়ের
চরিত্রে দেখা যাবে। শুটিং সেটে আলিয়াকে চিনতে না পারার এই মজার অভিজ্ঞতাটি
তিনি ছবির ‘এক কুড়ি’ গানের উদ্বোধনী অনুষ্ঠানে সাংবাদিকদের জানান। উড়তা
পাঞ্জাব-এ আরও অভিনয় করেছেন কারিনা কাপুর খান, শহীদ কাপুর ও পাঞ্জাবের
অভিনেতা দলজিৎ দোশনাঝ। ছবিটি আগামী ১৭ জুন মুক্তি পাবে। এনডিটিভি।

No comments:
Post a Comment