![]() |
| লালগালিচায় আমাল ক্লুনির সঙ্গে স্বামী জর্জ ক্লুনি |
মানি
মনস্টার ছবির সংবাদ সম্মেলনে খুব ফুর্তির মেজাজে ছিলেন জর্জ ক্লুনি। কথার
ফাঁকে খানিক পরপরই হালকা রসিকতা আর মজার সব ভঙ্গি করছিলেন এই হলিউড
অভিনেতা।
স্ত্রী আমাল ক্লুনি তখন ধারেকাছে ছিলেন না। এ সময়ে বিশ্বের অন্যতম আলোচিত এই জুটির দেখা পেতে অপেক্ষা করতে হলো লালগালিচা পর্ব পর্যন্ত। কান সময় ১২ মে রাতে মানি মনস্টার ছবির উদ্বোধনী প্রদর্শনীতে জোডি ফস্টার আর জুলিয়া রবার্টসের সঙ্গী হয়েছেন আমালও। বলাবাহুল্য, সিনেমা দুনিয়ার তারকা না হলেও আমালের দিকেই আলাদা চোখ ছিল সবার। তা ছাড়া স্বামী ক্লুনি একটু পরপর যেমন করে স্ত্রী আমালের হাত ধরছিলেন আর দায়িত্বের সঙ্গে তাঁর গাউনটাকে সামাল দিতে সাহায্য করছিলেন, তা-ও নজর কাড়ে অনেকের। রূপে আর ব্যক্তিত্বে এই মানবাধিকার আইনজীবী সেদিনের লালগালিচায় হার মানিয়েছেন হলিউড তারকাদেরও। সব মিলিয়ে কানের লালগালিচায় প্রথমবার পা রাখাটা স্মরণীয় হয়ে থাকল আমালের জন্য।

No comments:
Post a Comment