![]() |
| রবীন্দ্রমেলায় সম্মাননা পাচ্ছেন আবদুল্লাহ আবু সায়ীদ ও কণ্ঠশিল্পী তপন মাহমুদ |
আজ
রোববার বিকেল সাড়ে চারটায় উদ্বোধন করা হবে রবীন্দ্রমেলা। চ্যানেল আই ও
এবি ব্যাংক যৌথভাবে এই মেলার আয়োজন করেছে। তেজগাঁওয়ের চ্যানেল আই চত্বরে
বসবে এ মেলা। রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫৬তম জন্মদিন উদ্যাপন উপলক্ষে আয়োজিত এ
মেলায় দুই গুণীজনকে আজীবন সম্মাননা দেওয়া হবে। এ বছর রবীন্দ্রসাহিত্য
চর্চায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ‘এবি ব্যাংক-চ্যানেল আই রবীন্দ্রমেলা
২০১৬’ আজীবন সম্মাননা পাচ্ছেন বিশ্বসাহিত্য কেন্দ্রের সভাপতি ও শিক্ষাবিদ
আবদুল্লাহ আবু সায়ীদ এবং রবীন্দ্রসংগীত চর্চায় অবদানের জন্য কণ্ঠশিল্পী তপন
মাহমুদ। মেলার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন রবীন্দ্রবিশেষজ্ঞ,
বরেণ্য রবীন্দ্রসংগীতশিল্পী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, সাহিত্যিক, বিভিন্ন
গণমাধ্যমের সম্পাদকবৃন্দ ও চ্যানেল আইয়ের পরিচালকবৃন্দ। চ্যানেল আই চত্বরে
খোলা প্রাঙ্গণের অস্থায়ী মঞ্চ থেকে পরিবেশিত হবে নবীন-প্রবীণ শিল্পীদের
পরিবেশনায় রবীন্দ্রসংগীত, নৃত্যনাট্য, শিশুনৃত্য, রবীন্দ্রকবিতা থেকে
আবৃত্তি, ‘রবীন্দ্ররচনাবলী’ থেকে পাঠ, রবীন্দ্র-বিষয়ক ছবি আঁকা ইত্যাদি।
মেলায় আরও থাকবে ক্ষুদ্র ও কুটিরশিল্পের বিভিন্ন প্রতিষ্ঠানের স্টল। মেলা
সরাসরি সম্প্রচার করবে চ্যানেল আই। মেলা চলবে রাত আটটা পর্যন্ত।

No comments:
Post a Comment