![]() |
| রবার্ট ডাউনি জুনিয়র |
সেই
আশির দশক থেকে চলচ্চিত্রে অভিনয় করছেন হলিউডের ‘আয়রনম্যান’ নামে পরিচিত
রবার্ট ডাউনি জুনিয়র। চরিত্র ও সিনেমার কাহিনির প্রয়োজনে অনেক দৃশ্যেই
অভিনয় করতে হয়েছে ‘গোল্ডেন গ্লোব পুরস্কার’ জয়ী এই অভিনেতাকে। তবে এমন কিছু
দৃশ্য আছে, যেখানে তাঁকে প্রায়ই অভিনয় করতে হয়, যা কিনা তাঁর একেবারেই
পছন্দ নয়। এই যেমন দরজা খোলার দৃশ্যে অভিনয় করতে খুব বিরক্ত লাগে ডাউনির।
‘আমি দরজা খোলার দৃশ্যে অভিনয় করতে খুব অপছন্দ করি। দরজা খুলে যদি অন্য
প্রান্তে থাকা কাউকে দেখে অবাক হওয়ার ভান করতে হয়, তাহলে আরও বিরক্ত লাগে।’
‘শার্লক হোমস’ ছবির তারকা রবার্ট ডাউনি জুনিয়র এভাবেই তাঁর অপছন্দের দৃশ্য
নিয়ে কথা বলেছেন। এ ছাড়া গাড়ি চালানোর দৃশ্যে অভিনয় করতেও নাকি ভালো লাগে
না তাঁর। কারণ, গাড়ি চালানোর সময় পরিচালক যদি তাঁকে আয়নায় কিছু দেখতে বলেন,
বা পাশ দিয়ে কী চলে গেল, তা অনুসরণ করতে বলেন, তাহলে গাড়ি চালাতে তাঁর
সমস্যা হয়। এ জন্য এ ধরনের কোনো দৃশ্যে অভিনয় করতে একেবারে ভালো লাগে না
রবার্ট ডাউনি জুনিয়রের। সূত্র: ইয়াহু মুভিজ।

No comments:
Post a Comment