লন্ডন
মেয়র নির্বাচনে বিজয়ী হয়ে ইতিহাস সৃষ্টি করলেন লেবার পার্টির প্রার্থী
সাদিক খান এমপি। ব্রিটিশ রাজনীতিতে প্রধানমন্ত্রীর পর সবচেয়ে প্রভাবশালী এই
পদে বিজয়ী হওয়া তাঁর জন্য ছিলো বিরাট চ্যালেঞ্জের বিষয়। অবশেষে সকল
প্রতিবন্ধকতা মোকাবেলা করে সাদিক খানই হলেন ৮০ লাখ জনসংখ্যা অধ্যুষিত লন্ডন
সিটির মেয়র। তার বিজয়ের মধ্য দিয়ে এই প্রথম ব্রিটেনের একজন মুসলিম ও
ইমিগ্রান্ট লন্ডন মেয়র হলেন। নির্বাচনে কনজার্ভেটিভ দলের প্রার্থী জ্যাক
গোলডস্মিথের চেয়ে ৩ লাখ ১৫ হাজার ৫২৯ ভোট বেশি পেয়ে তিনি মেয়র নির্বাচিত
হয়েছেন। তাঁর প্রাপ্ত ভোটের সংখ্যা ১৩ লাখ ১০ হাজার ১৪৩। আর জ্যাক
গোলডস্মিথ পেয়েছেন ৯ লাখ ৯৪ হাজার ৬১৪ ভোট। সাদিক খান পেয়েছেন ৫৬.৮ শতংাশ ও
জ্যাক গোলডস্মিথ পেয়েছেন ৪৩.২ শতাংশ ভোট। ৫৭ লাখ ৩৯ হাজার ১১ ভোটারের
মধ্যে ৪৫.৬ শতাংশ তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। নির্বাচনে প্রার্থী ছিলেন
মোট ১২ জন। ৫ই মে বৃহস্পতিবার ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। চূড়ান্ত ফলাফল ঘোষণা
করা হয় শুক্রবার দিবাগত রাত সাড়ে ১২টায়। সেন্ট্রাল লন্ডনের সিটি হলের
গ্রাউন্ড ফ্লোরে নির্বাচন কমিশনার আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন। এসময়
সংক্ষিপ্ত বক্তব্য রাখেন নব-নির্বাচিত মেয়র সাদিক খান ও পরাজিত মেয়র
প্রার্থী জ্যাক গোলডস্মিথ। বিজয় বক্তৃতায় সাদিক খান বলেন, লন্ডন একটি গ্রেট
সিটি। এই সিটির মেয়র হতে পেরে আমি নিজেকে গর্বিত মনে করছি। লন্ডনের
সর্বস্তরের মানুষের প্রতি আমার কৃতজ্ঞতা। দল-মত নির্বিশেষে আমি এই সিটির
সর্বস্তরের মানুষের মেয়র। আমি সকলকে সমানভাবে সেবা করার চেষ্টা করবো।
লন্ডনের মানুষ আমাকে তাদের আমানত দিয়ে বিজয়ী করেছেন। আমি সেই আমানত রক্ষায়
সবকিছু করে যাবো। তিনি বলেন, তাঁর বাবা বেঁচে থাকলে আজ ছেলের বিজয় দেখে
অনেক খুশি হতেন। অবশ্য মা বেঁচে আছেন, ছেলের বিজয়ে তিনি গর্বিত। এসময় সিটি
হলের গ্যালারীতে তাঁর স্ত্রী সাদিয়া খান ও দুই কন্যা উপস্থিত ছিলেন।
নির্বাচনে কঠোর পরিশ্রমের জন্য তাঁর পরিবার ও দলের সর্বস্তরের নেতাকর্মীদের
প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, আমি কোনোদিন কল্পনাও করতে পরিনি
এই সিটির মেয়র হবো। যা কল্পনায় ছিলো না, তা বাস্তব হয়েছে। তিনি হাউজিং
সমস্যা সমাধানসহ অন্যান্য নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে আত“নিয়োগ করবেন
বলে ঘোষণা দেন। জ্যাক গোলডস্মিথ তাঁর বক্তব্যে দলের নেতাকর্মীদের প্রতি
কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং সাদিক খানকে অভিনন্দন জানান।
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment