![]() |
| চট্টগ্রামের সীতাকুণ্ডে গতকাল প্রগতি ইন্ডাস্ট্রিজে সংযোজিত মাহিন্দ্রা স্করপিও এসইউভি এবং ডাবল কেবিন পিকআপের উদ্বোধন অনুষ্ঠান শেষে কারখানা ঘুরে দেখেন অতিথিরা। ইনসেটে একটি পূর্ণাঙ্গ গাড়ি l ছবি: প্রথম আলো |
জাপানের
মিৎসুবিশি কোম্পানির পাজেরো স্পোর্টসের পর এবার সরকারি গাড়ি সংযোজন
কারখানা প্রগতির বহরে যুক্ত হয়েছে ভারতের মাহিন্দ্রা কোম্পানির স্করপিও
মডেলের গাড়ি। চট্টগ্রামের সীতাকুণ্ডে প্রগতির কারখানায় গতকাল বৃহস্পতিবার
থেকে স্করপিও মডেলের গাড়ি সংযোজন ও বাজারজাত কার্যক্রম শুরু হয়েছে। একই
সঙ্গে বাজারজাত করা হচ্ছে মাহিন্দ্রার ডাবল কেবিন পিকআপও।
প্রগতির কারখানায় গাড়ি সংযোজন ও বাজারজাত কার্যক্রমের উদ্বোধন করেন বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশল করপোরেশনের (বিএসইসি) চেয়ারম্যান ইমতিয়াজ হোসেন চৌধুরী। নতুন সংযোজিত একটি গাড়িতে চড়ে কারখানার ভেতর থেকে কারখানা চত্বরের অনুষ্ঠানস্থলে আসেন তিনি। এরপর কেক কেটে উদ্বোধন করা হয় এ কার্যক্রমের। প্রগতি সর্বশেষ ২০১১ সালে জাপানের মিৎসুবিশি কোম্পানির পাজেরো স্পোর্টস সিআর ৪৫ মডেলের গাড়ি বাজারজাত শুরু করে। দীর্ঘদিন পর নতুন মডেলের জিপগাড়ি সংযোজন শুরু করল প্রতিষ্ঠানটি। প্রগতির আয়ের সিংহভাগ আসে জিপগাড়ি বিক্রি থেকে। প্রগতির কর্মকর্তারা বলেন, ডিজেলচালিত নতুন মডেলের এই গাড়ির (স্করপিও) প্রধান ক্রেতা হবেন মূলত মধ্যম পর্যায়ের সরকারি কর্মকর্তারা। দুর্গম এলাকায় চলাচলের উপযোগী ‘স্পোর্টস ইউটিলিটি ভেহিক্যাল-এসইউভি’ ধরনের এ গাড়ির দাম পড়বে ৪৬ লাখ টাকা। সাত আসনের এই গাড়িতে নিরাপত্তামূলক বৈশিষ্ট্য যুক্ত রয়েছে। স্করপিও ছাড়াও নতুন মডেলের ডাবল কেবিন পিকআপও সংযোজন শুরু করেছে সংস্থাটি। এটির দাম পড়বে ৩১ লাখ ৫০ হাজার টাকা। প্রগতির কর্মকর্তারা বলেন, প্রথম ধাপে ৩৬টি স্করপিও জিপ গাড়ির যন্ত্রাংশ আমদানি করা হয়েছে।

এর
মধ্যে ১২টি গাড়ি সংযোজন করা হয়েছে। প্রতিদিন প্রগতির কারখানায় তিনটি গাড়ি
সংযোজনের ক্ষমতা রয়েছে। অনুষ্ঠানে বিএসইসির চেয়ারম্যান ইমতিয়াজ হোসেন
চৌধুরী বলেন, ‘সাশ্রয়ী মূল্য এবং টেকসই বিবেচনায় মাহিন্দ্রা গাড়ি আমাদের
জন্য উপযুক্ত। এ জন্য যাচাই-বাছাই করে মাহিন্দ্রা গ্রুপের গাড়ি সংযোজনের
কার্যক্রম শুরু করেছি। দেশের ৬৪টি জেলায় যাতে এই গাড়ি রক্ষণাবেক্ষণ করা
যায়, সে জন্য পদক্ষেপ নেওয়া হচ্ছে।’ প্রগতি ইন্ডাস্ট্রিজের ব্যবস্থাপনা
পরিচালক আবুল খায়ের সরদার বলেন, মাহিন্দ্রার নতুন এই মডেলের গাড়ির জন্য ৫০
হাজার কিলোমিটারের ওয়ারেন্টি সার্ভিস দেওয়া হবে। মাহিন্দ্রা অ্যান্ড
মাহিন্দ্রা লিমিটেডের কান্ট্রি ম্যানেজার পংকজ সিং দাবি করেন, ভারতে এখন
সবচেয়ে বেশি বিক্রীত গাড়ি হলো মাহিন্দ্রা স্করপিও। অনুষ্ঠানে বলা হয়, ২০১৫
সালের ২০ অক্টোবর মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রা লিমিটেডের সঙ্গে প্রগতির
তিন বছরের জন্য গাড়ি সংযোজন ও বাজারজাতকরণের চুক্তি হয়। স্করপিও মডেলের
গাড়ির কয়েকটি বৈশিষ্ট্য সম্পর্কে প্রগতির কর্মকর্তারা জানান, জ্বালানি
খরচের তথ্য স্বয়ংক্রিয়ভাবে জানাবে এই গাড়ি। যানজটে পড়লে স্বয়ংক্রিয়ভাবে তিন
সেকেন্ড পর গাড়ির ইঞ্জিন বন্ধ হয়ে যাবে। অন্ধকার হলেই স্বয়ংক্রিয়ভাবে
গাড়ির লাইট জ্বলে উঠবে।

No comments:
Post a Comment