Wednesday, June 1, 2016

নতুন বিজ্ঞাপনে শখ

শখ
সম্প্রতি দেশের প্রথম সারির বিজ্ঞাপনী সংস্থা অ্যাড সাইনের ব্যানারে নির্মিত হয়েছে স্টেপ ফুটওয়্যারের নতুন একটি বিজ্ঞাপনচিত্র। দারুণ জিঙ্গেলসমৃদ্ধ বিজ্ঞাপনচিত্রটির প্রধান মডেল হয়েছেন জনপ্রিয় মডেল ও অভিনেত্রী আনিকা কবির শখ। তার সাথে আরো আছেন র‌্যাম্প মডেল ফারহান ও আরিফ। মরুভূমির লোকেশনকে প্রাধান্য দিয়ে নির্মিত বিজ্ঞাপনচিত্রটিতে সম্পূর্ল নতুন রূপে দেখা যাবে শখকে। আরব্য রজনীর রাজকন্যা রূপে নয়, একজন অসাধারণ পরিপাটি হয়ে দর্শকদের সামনে হাজির হবেন এই মডেল ও অভিনেত্রী। সাথে ফুটিয়ে তুলবেন স্টেপ ফুটওয়্যারের নতুন পণ্যটি। বিজ্ঞাপনচিত্রটির নির্দেশনা দিয়েছেন শাহীন সরকার।
জিঙ্গেল করেছেন ভারতের জিঙ্গেল বিশারদ দেবজিৎ। বিজ্ঞাপনচিত্র নির্মাণ প্রসঙ্গে অ্যাড সাইনের কর্ণধার মো: জহিরুল ইসলাম বলেন, অ্যাড সাইন বরাবরই কাজের ব্যাপারে দারুণ চুজি। ইতঃপূর্বে এই প্রতিষ্ঠান থেকে যত বিজ্ঞাপন নির্মিত হয়েছে তার বেশির ভাগেরই দেশের নামীদামি তারকারা মডেল হয়েছেন। সময়ের চাহিদায় এই পর্বে অ্যাড সাইনের নতুন বিজ্ঞাপন স্টেপ ফুটওয়্যারে চলে এসেছেন শখ। এই সময়ের চাহিদাসম্পন্ন মডেল শখ দারুণ কাজ করেছেন এই বিজ্ঞাপনে। বিজ্ঞাপনচিত্রটি প্রচার শুরু হলে নতুন এক শখকে দেখতে পাবেন দর্শক, যা তার ক্যারিয়ারকে আরো সমৃদ্ধ করবে। সম্পূর্ণ আধুনিক টেকনোলজি ভিএফএসে নির্মিত এ বিজ্ঞাপনচিত্রটি শিগগিরই টিভি চ্যানেলগুলোতে প্রচার হবে বলে জানিয়েছে নির্মাতা সংস্থা।

No comments:

Post a Comment