![]() |
| লন্ডন থেকে ফেরার পর বিমানবন্দরে সাইফ-কারিনা দম্পতি |
পতৌদি
পরিবারে সম্ভবত নতুন সদস্য আসতে চলেছে। জানা গেছে, চলতি বছরের শেষেই ছোট
নবাব সাইফ আলি খান এবং বলিউড ডিভা কারিনা কাপুর খান তাদের প্রথম সন্তান
প্রত্যাশা করছেন। অনুমান করা হচ্ছে, সেই কারণেই লন্ডনে কিছুদিন একান্তে সময়
কাটিয়েছেন সাইফ-করিনা। শুধুই ছুটি কাটাতে নয়, সূত্র থেকে খবর পাওয়া গেছে,
স্ত্রীর বিশেষ বিশ্রামের জন্যই লন্ডনে গিয়েছিলেন তারা। মঙ্গলবার মুম্বাই
ফিরেছেন এই দম্পতি। লন্ডন থেকে এক সূত্র ভারতের একটি গণমাধ্যমকে জানিয়েছে,
কারিনা সাড়ে তিন মাসের অন্তঃসত্ত্বা। কারিনা কাপুর খান পতৌদি পরিবারে
সত্যিই নতুন সদস্য আসতে চলেছেন কিনা তা নিয়ে তাদের পক্ষ থেকে এখনো সঠিকভাবে
কিছু জানা যায়নি। তবে আজকাল কারিনা কাপুরকে একটু বেশিই ঢাকা পোশাকে দেখা
যাওয়ায় এমনটাই প্রশ্ন উঠেছে ঘনিষ্ঠমহল থেকে।

No comments:
Post a Comment