আগে বলেছিলেন, মেসিকে ফিরতেই হবে। এবার
কণ্ঠ কিছুটা বদলেছেন ডিয়েগো ম্যারাডোনা। আর্জেন্টিনার মানুষের কাছে আহ্বান
জানিয়েছেন লিওনেল মেসিকে তার মতো থাকতে দিতে। সম্প্রতি কোপা আমেরিকার
ফাইনালে হারার পর ২৯ বছরের মেসি আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা
দিয়েছেন। তা মেনে নিতে পারছে না কেউ। একটি সাক্ষাৎকারে ম্যারাডোনা সমালোচনা
করেছেন তাদেরও যারা মেসির পেনাল্টি মিস নিয়ে কথা বলছে। ফাইনালে টাইব্রেকে
মিস করেন মেসি। 'কখনো বল স্পর্শ করেনি' এমন মানুষ মেসির সমালোচনা করছে দেখে
ক্ষুব্ধ ম্যারাডোনা। বলেছেন, "আমার চোখে মেসি বিজয়ী।"
বুধবার ১৯৮৬
বিশ্বকাপ জয়ী তারকা ম্যারাডোনা বলেছেন, "মেসিকে এখন ছুটি কাটাতে দাও। এখন
তো আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। মেসি যদি বলে 'আমি আর চাই না' তাহলে আমাদের
আরেকটি দল তৈরি করতে হবে।" আর্জেন্টিনার অধিনায়ক মেসি গত তিন বছরে একটি বিশ্বকাপ ও দুটি কোপার ফাইনালে হেরেছেন।
ম্যারাডোনা অবশ্য আরো একটি বিষয় নিয়ে আলোচনায়। হোয়াটসঅ্যাপে একটি অডিও
ফাঁস হয়েছে। সেখানে ম্যারাডোনা বলছেন, তার ১৯৮৬ বিশ্বকাপের দল মেসির দলের
চেয়ে ভালো ছিল। ম্যারাডোনা নিশ্চিত করেছেন ওই কণ্ঠস্বর তারই ছিল। "আমরা তো
চিলির সাথে খেলিনি। আমরা জার্মানিকে হারিয়েছিলাম। বুঝতেই পারছেন দুই দলের
মধ্যে কি পার্থক্য করতে চাচ্ছি?" এই হলেন ম্যারাডোনা।

No comments:
Post a Comment