Thursday, June 30, 2016

তৃতীয় গ্রেড পেলেন ১০৪ অধ্যাপক

শিক্ষা কাডারের ১০৪ জন অধ্যাপককে নতুন বেতন স্কেলে তৃতীয় গ্রেডে ‘সিলেকশন গ্রেড’ দিয়েছে সরকার। শিক্ষা মন্ত্রণালয় এ সংক্রান্ত একটি আদেশ জারি করেছে। গত ২৬ জুন এসএসবি (সুপিরিয়র সিলেকশন বোর্ড) সভার সুপারিশের পর ২৮ জুন এ সংক্রান্ত প্রস্তাব অনুমোদন দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগের বেতন কাঠামোতে শিক্ষা ক্যাডারের পঞ্চম গ্রেডের সহযোগী অধ্যাপকরা পদোন্নতি পেয়ে অধ্যাপক হিসেবে চতুর্থ গ্রেডে আসতেন। চতুর্থ গ্রেডের অধ্যাপকদের অর্ধেক সিলেকশন গ্রেড পেয়ে তৃতীয় গ্রেড পেতেন।
সিলেকশন গ্রেড বাতিল করে গত বছরের ১৫ ডিসেম্বর নতুন বেতন কাঠামোর গেজেট জারি করা হয়। এতে অধ্যাপকদের চতুর্থ গ্রেড থেকেই অবসরে যেতে হবে এবং তাতে শিক্ষকরা মর্যাদা ছাড়াও আর্থিক ক্ষতির মুখে পড়বে এমন আশঙ্কায় আন্দোলনে নামে বিসিএস শিক্ষা ক্যাডার কর্মকর্তারা। লাগাতার কর্মবিরতিতে যান বিসিএস শিক্ষা ক্যাডারের সদস্যদের সংগঠন বিসিএস সাধারণ শিক্ষা সমিতি। পরে সরকারের কাছ থেকে দাবি মেনে নেয়ার আশাসে আন্দোলন থেকে সরে আসেন শিক্ষকরা।
শিক্ষা কাডারের ১০৪ জন অধ্যাপককে নতুন বেতন স্কেলে তৃতীয় গ্রেডে ‘সিলেকশন গ্রেড’ দিয়েছে সরকার। শিক্ষা মন্ত্রণালয় এ সংক্রান্ত একটি আদেশ জারি করেছে। গত ২৬ জুন এসএসবি (সুপিরিয়র সিলেকশন বোর্ড) সভার সুপারিশের পর ২৮ জুন এ সংক্রান্ত প্রস্তাব অনুমোদন দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আগের বেতন কাঠামোতে শিক্ষা ক্যাডারের পঞ্চম গ্রেডের সহযোগী অধ্যাপকরা পদোন্নতি পেয়ে অধ্যাপক হিসেবে চতুর্থ গ্রেডে আসতেন। চতুর্থ গ্রেডের অধ্যাপকদের অর্ধেক সিলেকশন গ্রেড পেয়ে তৃতীয় গ্রেড পেতেন।
সিলেকশন গ্রেড বাতিল করে গত বছরের ১৫ ডিসেম্বর নতুন বেতন কাঠামোর গেজেট জারি করা হয়। এতে অধ্যাপকদের চতুর্থ গ্রেড থেকেই অবসরে যেতে হবে এবং তাতে শিক্ষকরা মর্যাদা ছাড়াও আর্থিক ক্ষতির মুখে পড়বে এমন আশঙ্কায় আন্দোলনে নামে বিসিএস শিক্ষা ক্যাডার কর্মকর্তারা। লাগাতার কর্মবিরতিতে যান বিসিএস শিক্ষা ক্যাডারের সদস্যদের সংগঠন বিসিএস সাধারণ শিক্ষা সমিতি। পরে সরকারের কাছ থেকে দাবি মেনে নেয়ার আশাসে আন্দোলন থেকে সরে আসেন শিক্ষকরা।
- See more at: http://m.dailynayadiganta.com/detail/news/132258#sthash.GvbYLPBT.dpuf

No comments:

Post a Comment