Sunday, June 12, 2016

মঙ্গলবার থেকে ৪০ দিনের ছুটিতে ঢাবি

আগামীকাল মঙ্গলবার থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শুরু হচ্ছে দীর্ঘ ৪০ দিনের ছুটি। বিশ্ববিদ্যালয়ে গ্রীষ্মকালীন ছুটি, বিশ্ববিদ্যালয় দিবস, জুমাতুল বিদা, শব-ই-কদর এবং ঈদুল ফিতর উপলক্ষ্যে লম্বা এই ছুটি পাচ্ছেন শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের অনুমোদিত ছুটির তালিকা মোতাবেক এই ছুটি শুরু হচ্ছে। লম্বা ছুটির কথা জানিয়ে আজ বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বিশ্ববিদ্যালয়ের ক্লাশসমূহের ছুটি আগামীকাল মঙ্গলবার থেকে শুরু হবে এবং শেষ হবে ১৬ জুলাই শনিবার। এ সময়ের মধ্যে বিশ্ববিদ্যালয়ের কোনো বিভাগের ক্লাস অনুষ্ঠিত হবে না। এছাড়া বিশ্ববিদ্যালয়ের অফিসগুলোর ছুটি শুরু হবে ৩ জুলাই রোববার থেকে। শেষ হবে ১১ জুলাই সোমবার। উল্লেখ্য, বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিকের সভাপতিত্বে গত ২৫ মে বুধবার রাতে অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় ২০১৬-১৭ শিক্ষাবর্ষের ছুটির তালিকা অনুমোদন করা হয়েছে।

No comments:

Post a Comment