এক
ঘণ্টার ব্যবধানে মেক্সিকোর দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় উপকূলে দু’টি মাঝারি
ধরণের ভূমিকম্প আঘাত হেনেছে। এর একটির মাত্রা ৫.১ হলেও অপরটি ৪.৭ বলে
জানিয়েছে মার্কিন ভূ-তাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস।
তবে এখন পর্যন্ত কোনো ধরনের ক্ষয়ক্ষতি বা প্রাণহানির খবর পাওয়া যায়নি। ইউএসজিএস জানায়, দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় স্যান প্যাট্রিসিয় উপকূল থেকে ১১৪ মাইল দূরে প্রথমে ৫.১ মাত্রার ভূমিকম্পটি আঘাত হানে। এরপর একই স্থানে দ্বিতীয় ভূমিকম্পটি আঘাত হানে, রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৪.৭।

No comments:
Post a Comment