Thursday, June 2, 2016

‌কম্পিউটারে সামনে হঠাৎ ঝাপসা হয়ে এলো!

প্রতিদিনের মতো কম্পিউটারে কাজ করতে বসেছিলেন মার্কিন যুক্তরাষ্ট্রের লা দিয়ারগুয়া কমিউনিটি কলেজের অধ্যাপক ইয়োহানা রেতানো। হঠাৎই লক্ষ্য করেন, স্ক্রিনের কোনো কিছুই স্পষ্ট দেখতে পাচ্ছেন না তিনি। পুরোপুরি ঘাবড়ে যান ইয়োহানা। কিছুক্ষণ চোখ বন্ধ করে থাকার পরে ধীরে ধীরে কেটে যায় ঝাপসা ভাব। আবার স্পষ্ট দেখতে শুরু করেন তিনি। চোখের রোগ বিশেষজ্ঞরা বলছেন, ইয়োহানার ঘটনা মোটেও বিরল কিছু নয়। দুনিয়াজুড়ে ৭০ শতাংশ কম্পিউটার ব্যবহারকারীই এই অভিজ্ঞতার মুখে পড়েছেন। চিকিৎসার পরিভাষায় যার নাম কম্পিউটার ভিশন সিনড্রোম। দৃষ্টি ঝাপসা হওয়ার পাশাপাশি চোখে দারুণ ব্যথাও হয়। নাইজেরিয়া ও বতসোয়ানার মিলিত এক গবেষকদল বিশ্বজুড়ে এই নতুন রোগ নিয়ে একটি সমীক্ষা চালিয়েছেন। তাতে দেখা যাচ্ছে, পেশাগত কারণে কম্পিউটারের সমানে একটানা সবচেয়ে বেশি সময় কাটাচ্ছেন ব্যাঙ্ককর্মী, ইঞ্জিনিয়ার, সাংবাদিক, গ্রাফিক শিল্পী, শিক্ষক এবং বিমান পরিচালনা কর্মীরা। তাদের মধ্যেই এই রোগের প্রকোপ সবচেয়ে বেশি। কম্পিউটার থেকে নির্গত রশ্মির প্রভাবে চোখের স্নায়ু এবং পেশি ক্লান্ত হয়ে পড়ছে। ফলে দৃষ্টিবিভ্রম দেখা দিচ্ছে। আপাতত এর কোনো দাওয়াই খুঁজে বের করতে পারেননি চিকিৎসকরা। তবে তাদের প্রাথমিক পরামর্শ ২০-‌২০ পদ্ধতি। অর্থাৎ ২০ মিনিট একটানা কাজ করলে ২০ সেকেন্ড চোখ বন্ধ করে রাখতে বলছেন তারা।‌‌‌‌

No comments:

Post a Comment