Thursday, June 2, 2016

স্যামসাং গ্যালাক্সি এ৭ হ্যান্ডসেটে মূল্যছাড়!

স্যামসাং মোবাইল বাংলাদেশ সম্প্রতি গ্যালাক্সি এ৭ ২০১৬ এডিশন হ্যান্ডসেটে ঘোষণা করেছে এক্সক্লুসিভ অফার। এই অফারে গ্রাহকেরা হ্যান্ডসেটটি কিনলেই উপভোগ করতে পারবেন নিশ্চিত ৫ হাজার টাকা থেকে সর্বোচ্চ ১০ হাজার টাকা পর্যন্ত নগদ মূল্যছাড়। মেটাল এবং গ্লাসের সমন্বয়ে গঠিত এই প্রিমিয়াম ডিজাইনের হ্যান্ডসেটটি দেশী-বিদেশী ফ্যাশন সচেতন মানুষের কাছে বেশ জনপ্রিয়তা লাভ করেছে। ৭.৩ মিমি পুরু এ৭ ডিভাইসটিতে রয়েছে ৫.৫ ইঞ্চি ডিসপ্লে। ডিভাইসটিতে আছে ৩৩০০ মিলি অ্যাম্পিয়ার ব্যাটারি। ডিভাইসটির ১.৯ অ্যাপারচার সমৃদ্ধ ১৩ মেগাপিক্সেল পেছনের এবং ৫ মেগাপিক্সেল সামনের ক্যামেরা কম আলোতে উচ্চমানসম্পন্ন ছবি তুলতে সক্ষম। এ ডিভাইসটির ক্যামেরায় আরো রয়েছে ওয়াইড সেলফি, পাম সেলফি, ওআইএস এবং বিউটিফাইং ইফেক্ট। স্মার্টফোনটির দাম ৪৪ হাজার ৯০০ টাকা। কালো ও সোনালি দু’টি রঙে স্মার্টফোনটি স্যামসাংয়ের অনুমোদিত স্টোরগুলো থেকে ছয়টি সহজ কিস্তিতে (ইএমআই) ডিভাইসগুলো কিনতে পারবেন।

No comments:

Post a Comment