![]() |
| পরিবারের সাথে মুস্তাফিজ |
আইপিএলে সফলতার পর দেশে ফিরেছেন কাটার
মাস্টার মুস্তাফিজ। এখন গ্রামের বাড়ি সাতক্ষীরায় বিশ্রাম নিচ্ছেন। পুরোপুরি
বিশ্রামও বলা যায় না। কারণ প্রতিনিয়তই দূর-দুরান্ত থেকে আসা ভক্তদের আবদার
পূরণ করতে হচ্ছে তাকে। তাই বিশ্রাম সেভাবে হচ্ছে না। কিন্তু নিজ গ্রামে
ভালো আছেন মুস্তাফিজ। পরিবার-বন্ধু বান্ধব ও গ্রামের লোকজনের সাথে সুন্দর
সময় কাটছে তার। মঙ্গলবার প্রথম রমজানে গ্রামের মানুষদের সম্মানে ইফতারির
আয়োজন করেছিলেন মুস্তাফিজ। এলাকার পার্শ্ববর্তী ছয়টি মসজিদে পাঁচ হাজারেরও
বেশি মানুষকে ইফতার করিয়েছেন তিনি। ইফতারির আয়োজনে ছিল খেজুর, গরুর মাংস আর খিচুড়ি।
মুস্তাফিজের গাড়ির ড্রাইভার অবসরপ্রান্ত সেনা সদস্য রেজাউল ইসলাম
সাংবাদিকদের জানান, এলাকার রোজাদার মানুষদের ইফতার করানোর জন্য এক লাখ টাকা
মূল্যের একটি গরু কেনা হয়েছিল। সব মিলিয়ে প্রায় আড়াই লাখ টাকা খরচ করেছেন
মুস্তাফিজ। ৩০ মে ভারত থেকে দেশে ফিরেন মুস্তাফিজ। ঢাকায় কিছু কাজ শেষ করে
পরদিন রাত ১১টায় গ্রামের বাড়ি তেঁতুলিয়ায় পৌঁছান এই বিস্ময় বালক। এখন
সেখানেই অবস্থান করছেন মুস্তাফিজ। বুধবার ঢাকার উদ্দেশ্যে সাতক্ষীরা ছেড়ে
যাওয়ার কথা রয়েছে তার।

No comments:
Post a Comment