প্যারাগুয়েকে ২-১ গোলে হারিয়ে শতবর্ষের
কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনালের টিকিট পাকা করে ফেলল কলম্বিয়া। গ্রুপ
লিগের প্রথম ম্যাচে মার্কিন যুক্তরাষ্ট্রকে হারানোর পর বুধবার সকালে
প্যারাগুয়ে বধ করল হোসে পেকারম্যান ব্রিগেড। পরপর দুটি ম্যাচে গোল করে
কলম্বিয়ারে জয়ের নায়ক সেই হামেস রডরিগেজ। কোস্টারিকাকে ৪-০ গোলে উড়িয়ে
দিয়ে কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনালে ওঠার আশা বাঁচিয়ে রাখল মার্কিন
যুক্তরাষ্ট্র। প্রথম ম্যাচে হারের ধাক্কা কাটিয়ে ছন্দে ফিরল জুর্গেন
ক্লিন্সম্যান ব্রিগেড। হোম অ্যাডভান্টেজের সুযোগ নিয়ে গ্রুপ লিগের দ্বিতীয়
ম্যাচে ঘুরে দাঁড়াল মার্কিনরা। ম্যাচের প্রথমার্ধেই ৩ গোলে এগিয়ে যায়
ইউএসএ। ক্লিন্সম্যান ব্রিগেডের জয় তখনই নিশ্চিত হয়ে যায়। দেশের জার্সিতে
৫০তম গোলটি করে দলকে এগিয়ে দেন ডেম্পসি। কিছুক্ষণ পরই ব্যবধান বাড়ান
জার্মেইন জোন্স। মার্কিনদের তৃতীয় গোলটি ববি উডের। ৮৭ মিনিটে দলের চতুর্থ
গোলটি করেন গ্রাহাম জুসি।
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment