Saturday, June 18, 2016

দেশব্যাপী বিএনপি’র বিক্ষোভ আজ

 জঙ্গি দমনের নামে পুলিশের সাঁড়াশি অভিযানে সারা দেশে গণগ্রেপ্তারের প্রতিবাদে আজ বিক্ষোভ কর্মসূচি পালন করবে বিএনপি। দেশের প্রতিটি জেলা-উপজেলা ও মহানগরে এ কর্মসূচি পালন করবে দলটি। এদিকে একই দাবিতে ডাকা ঢাকা মহানগর বিএনপির আলোচনা সভা ১৮ই জুনের পরিবর্তে আগামী ২০শে জুন অনুষ্ঠিত হবে। সোমবার সকাল ১০টায় রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন মিলনায়তনে এই আলোচনা সভা অনুষ্ঠিত হবে। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছেন।

No comments:

Post a Comment