মাহেন্দ্র
সিং ধোনির নেতৃত্বে ১৬ সদস্যের ভারতীয় জাতীয় ক্রিকেট দল সীমিত ওভারের
সিরিজ খেলতে আজ জিম্বাবুয়ে পৌঁছেছে। শনিবার থেকে এই সিরিজ শুরু হচ্ছে।
মঙ্গলবার মুম্বাই ছাড়ার পরে দীর্ঘ ভ্রমণ শেষে আজ সকালে ভারতীয় দল হারারে
আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। বিসিসিআই এক টুইটার বার্তায় ধোনি ও তার
সতীর্থদের বিমানবন্দরে আনুষ্ঠানিকতা সম্পন্নের কিছু ছবি দিয়ে পৌঁছানোর
খবরটি নিশ্চিত করেছে। এই সিরিজে উভয় দল একে অপরের বিপক্ষে তিনটি করে ওয়ানডে
ও টি২০ ম্যাচ খেলবে। ১১ থেকে ২২ জুন পর্যন্ত অনুষ্ঠিতব্য সিরিজের সবগুলো
ম্যাচই হারারে স্পোর্টস ক্লাব মাঠে অনুষ্ঠিত হবে। ওয়ানডে ম্যাচগুলো ১১, ১৩ ও
১৫ জুন এবং টি২০ ম্যাচগুলো ১৮, ২০ ও ২২ জুন অনুষ্ঠিত হবে। এবারের এই সফরে
নতুনভাবে গঠিত ভারতীয় দল থেকে বিশ্রাম দেয়া হয়েছে বিরাট কোহলি, রোহিত
শর্মা, শিখর ধাওয়ান ও রবিচন্দ্রন আশ্বিনের মতো তারকাদের।
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment