মি. পারফেকশনিস্ট নামে খ্যাত বলিউড সুপার
স্টার আমির খান বরাবরই ভিন্ন কিছু করে সবাইকে তাক লাগিয়ে দেন। আবারো এমনই
একটি কাজ করলেন। হাঁটলেন এক হাজার কিলোমিটার পথ। কোনো সিনেমার দৃশ্যে নয়,
বাস্তবেই এ পথ হেঁটেছেন তিনি। এ পথ হাঁটার উদ্দেশ্য হলো নিজের ওজন কমানো।
এতে উপকারও পেয়েছেন তিনি। ওজন কমেছে ২৫ কিলোগ্রাম। তবে হ্যাঁ, একদিনে ১০০০
কিলোমিটার পথ হাঁটেননি আমির। চার মাস ধরে প্রতিদিন গড়ে ৭ থেকে ৯ কিলোমিটার
করে হেঁটেছেন তিনি। আর এ ভাবেই নিজের বাড়তি ২৫ কেজি ওজন কমিয়েছেন মিস্টার
পারফেশনিস্ট। তার পরবর্তী ছবি ‘দঙ্গল’-এর জন্য বেশ খানিকটা ওজন বাড়িয়ে
সবাইকে চমকে দেন আমির। এ ছবিতে কুস্তিগীর মহাবীর ফোগতের চরিত্রে অভিনয়
করছেন তিনি। এ বার সেই মহাবীর ফোগতের অল্প বয়েসের চেহারায় অভিনয়ের জন্য
আবার ২৫ কেজি ওজন ঝরালেন বলিউডের মিস্টার পারফেকশনিস্ট। তিনিই পারেন, আর
সেটাই আবার করে দেখালেন আমির খান।
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment