সন্ধ্যা
নামতেই মশার যন্ত্রণায় অস্থির। কামড় তো আছেই সাথে কানের কাছে 'ভনভন' গান।
চরম বিরক্তিকর ঘটনা। তার ওপর এখন মশার কারণে হচ্ছে ভয়ঙ্কর সব রোগ।
ম্যালেরিয়ার তো ছিলই। এখন যোগ হয়েছে জিকা। তাই মশা তাড়তে ব্যতিব্যস্ত সবাই।
এটা-সেটা কিনে অস্থির। মশা তাড়াতে কত কিছুই তো ব্যবহার করলেন। কত কিছুই
তো কিনলেন। কিন্তু কোনো কিছুতেই কাজ হচ্ছে না। তাহলে উপায়? উপায় একটা বের
করেছেন বিজ্ঞানীরা। সেটা কোনো ওষুধ নয়, আজব এক গাছ। সেটি নাকি মশা তাড়াবে।
মার্কিন এক বিজ্ঞানী এ আজব গাছ আবিস্কার করেছেন।
গাছটির নাম সাইট্রনেলা।
খুব
সহজেই গাছটি বাড়ির বারান্দায় অথবা ব্যালকনিতে লাগাতে পারেন। খুব বেশি
পানি ও সারের দরকার পড়ে না। আর এই গাছ বেঁচেও থাকে অনেক বছর। এই গাছ থেকে
একধরণের সুগন্ধি বেরোয়, যা মশাদের একেবারে অপছন্দ। আর এই গন্ধ পেলেই মশারা
এই গাছের ত্রিসীমানায় ঘেষতে চায় না। গাছটি খরা প্রতিরোধেও কাজে আসে। এই
ধরনের মাত্র ৬-৭ টি গাছ, এক একর জায়গাকে মশা মুক্ত রাখতে পারে। সুতরাং
মশার জ্বালায় যারা অতিষ্ঠ হয়ে আছেন তারা দুই-তিনটি সাইট্রনেলা গাছ বাড়ীর
চারদিকে কিম্বা ফ্ল্যাটের ব্যালকনিতে লাগিয়ে দেখতে পারেন কাজ হয় কিনা।

No comments:
Post a Comment