Sunday, June 12, 2016

গ্রামীণফোনের নতুন বিজ্ঞাপনচিত্রে তাহসান ও মীম

তাহসান ও মীম
দেশের সর্ববৃহৎ মোবাইল অপারেটর গ্রামীণফোন সবার আগে পুরো দেশকে ইতোমধ্যে থ্রিজি বা তৃতীয় প্রজন্মের নেটওয়ার্কের আওতায় নিয়ে এসেছে। শক্তিশালী থ্রিজি নেটওয়ার্ক নিয়ে সম্প্রতি অপারেটরটি তৈরি করেছে তিনটি নতুন বিজ্ঞাপনচিত্র। বিজ্ঞাপনচিত্রগুলোতে দেখানো হয়েছে পছন্দের মানুষ যত দূরেই যাক না সম্পর্কের দূরত্ব বাড়বে না কখনোই। গ্রামীণফোন শক্তিশালী নেটওয়ার্কের মাধ্যমে দেশের প্রতিটি অঞ্চলের মানুষকে একে অপরের সাথে সংযুক্ত করে রেখেছে। বিজ্ঞাপনচিত্রে দেশের জনপ্রিয় সঙ্গীতশিল্পী ও অভিনেতা তাহসান এবং গ্রামীণফোনের ব্র্যান্ড অ্যাম্বাসেডর তাহসান খানের স্ত্রীর চরিত্রে অভিনয় করেছেন অভিনেত্রী ও মডেল তারকা বিদ্যা সিনহা সাহা মীম।  বিজ্ঞাপনচিত্রটিতে একজন সফল সঙ্গীতশিল্পী হিসেবে তাহসান বিয়ে করেন পেশাদার আলোকচিত্রী মীমকে। কাজের তাগিদে মীমকে একাই বিভিন্ন সময় বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে ছুটে যেতে হয়। কিন্তু গ্রামীণফোনের শক্তিশালী থ্রিজি নেটওয়ার্কের বদৌলতে তাহসান আর মীমের যোগাযোগে দূরত্ব কোনো বাধা হতে পারেনি। উল্লেখ্য, সারা দেশে থ্রিজি নেটওয়ার্ক ছড়িয়ে দিতে ব্যাপক পরিকল্পনা গ্রহণ করেছিল গ্রামীণফোন। সেগুলো বাস্তবায়নের পথে দ্রুত এগিয়ে চলছে দেশের সবচেয়ে বড় মোবাইল অপারেটরটি। দূরত্ব যতই হোক না কেনো, গ্রামীণফোনের শক্তিশালী নেটওয়ার্ক সম্প্রসারণের কারণে পছন্দের মানুষগুলোকে মনের অনুভূতি বোঝানো এখন হাতের মুঠোয়। শিগগিরই টিভি চ্যানেলগুলোতে গ্রামীণফোনের তিনটি বিজ্ঞাপনচিত্রে দেখতে পাবেন দর্শকরা।

No comments:

Post a Comment