Sunday, June 12, 2016

একটি বিজ্ঞাপনে কত পারিশ্রমিক নেন দীপিকা?

দীপিকা পাড়ুকোন মানেই এখন যেন ম্যাজিক। যে ছবিতে তিনি অভিনয় করছেন, সেই ছবি নিশ্চিত ‘হিট’। যত দিন যাচ্ছে ততই যেন এই অভিনেত্রীর পারিশ্রমিক বাড়ছে। বর্তমানে বলিউডের সর্বোচ্চ উপার্জনকারীদের মধ্যে দীপিকা অন্যতম। তার পারিশ্রমিক শুনলে চোখ কপালে উঠতে বাধ্য। একটি বিজ্ঞাপনে মুখ দেখালেই তিনি পারিশ্রমিক নেন প্রায় আট কোটি রুপি। একটি এয়ারলাইন্স প্রতিষ্ঠানের শুভেচ্ছাদূত হওয়ার প্রস্তাব পেয়েছেন দীপিকা। আর সেই প্রতিষ্ঠানের একটি বিজ্ঞাপনে কাজ করার জন্য আট কোটি টাকা পারিশ্রমিক চেয়ে বসেছেন এই তারকা। চার দিনে বিজ্ঞাপনটির শ্যুটিং শেষ হওয়ার কথা বলে শোনা যাচ্ছে। সাধারণত কোনো প্রতিষ্ঠানের শুভেচ্ছাদূত হলে এক থেকে পাঁচ কোটি রুপি পারিশ্রমিক নিয়ে থাকেন দীপিকা। কিন্তু এবার নিলেন আট কোটি।

No comments:

Post a Comment