Wednesday, June 15, 2016

আশুলিয়ায় নারীর ঝুলন্ত লাশ উদ্ধার

সাভারের আশুলিয়ায় রেহেনা (৩০) নামে এক নারীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার সকালে লাশটি উদ্ধার করা হয়। নিহত রেহেনার ঠিকানা জানা যায়নি। তিনি হামীম গ্রুপের ক্লিনার হিসেবে কাজ করতেন। আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহসিনুল কাদির জানান, লাশের ময়না তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে- কিভাবে তার মৃত্যু হয়েছে। পুলিশ জানায়, মঙ্গলবার রাতে জামগড়া ফ্যান্টাসি কিংডমের পাশের একটি ভাড়া বাড়ির ঘরের আড়ার সঙ্গে গলায় ফাঁস দেওয়া ওই নারীর লাশ ঝুলতে দেখে স্থানীয়রা থানায় খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠায়।

No comments:

Post a Comment