রাজধানীর
মহাখালী এলাকায় মাহাপাড়া রহমান শৈলী (২৫) নামে এক নারীর রহস্যজনক মৃত্যু
হয়েছে। শৈলী বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলার মতিউর রহমানের মেয়ে। মঙ্গলবার
দিবাগত রাত ৩ টার দিকে এ ঘটনা ঘটে। নিহতের স্বামীর বরাত দিয়ে বনানী থানার
উপ পরিদর্শক (এসআই) শ্রীধান চন্দ্র রায় জানান, মহাখালী বাজার গেট এলাকা
১০৫/৩ বাসায় শৈলী আত্মহত্যা করে। পরে তাকে উদ্ধার করে মহাখালী মেট্রোপলিটন
হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত তাকে মৃত ঘোষণা করেন। তিনি বলেন, ঠিক কি
কারণে তার মৃত্যু হয়েছে তা জানা যায়নি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। লাশটি
ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে।
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment