রাজধানীর
উপকণ্ঠ আশুলিয়ায় একটি বাড়িতে
দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতরা বাড়ির সবাইকে অস্ত্রের মুখে জিম্মি
করে হাত-পা বেঁধে তিন লাখ টাকা ও ১০ ভরি স্বর্ণালংকার লুট করে নিয়ে গেছে।
গতকাল বুধবার রাতে আশুলিয়ার শিমুলিয়া ইউনিয়নের টেঙ্গুরি এলাকায় সাবেক
সেনাসদস্য শওকত হোসেনের বাড়িতে এ ডাকাতির ঘটনা ঘটে। ডাকাতি হওয়া বাড়ির
কয়েকজন সদস্য জানান, রাতে বাড়িটির তিনতলার ফ্ল্যাটের দরজায় এক যুবক কলিংবেল
টিপ দেয়। এ সময় বাড়ির একজন দরজা খুলে দিলে সিঁড়ির মধ্যে লুকিয়ে থাকা ১০-১২
সদস্যের একদল ডাকাত ওই ফ্ল্যাটে প্রবেশ করে সবাইকে হাত-পা বেঁধে অস্ত্রের
মুখে জিম্মি করে। পরে আলমারি ভেঙে টাকা ও স্বর্ণালংকার লুটপাট করে। ডাকাতরা
ওই পরিবারের ছয়জনকে পিটিয়ে আহত করে পালিয়ে যায়। পরে বাসার লোকজনের চিৎকারে
প্রতিবেশীরা এগিয়ে এসে আহতদের দ্রুত উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেন।
এ বিষয়ে জানতে চাইলে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহসিনুল
কাদির জানান, ওই বাড়িতে ডাকাতি হওয়ার খবর শুনে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন
করেছে।
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment