রাজধানীর
লালবাগের পোস্তায় আওয়ামী লীগ
সমর্থক দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়েছেন একজন রিকশাচালক। আবদুর রহমান
(২০) নামে ওই রিকশাচালককে বুধবার বিকাল সাড়ে ৪টায় ঢাকা মেডিকেল কলেজ
হাসপাতালে নেওয়া হয়। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ি সূত্রে জানা
গেছে, লালবাগে দুই দল যুবক গোলাগুলি করছিল। তখন ওই এলাকায় যাত্রী নামিয়ে
দেওয়ার সময় বাম উরুতে গুলিবিদ্ধ হন আবদুর রহমান। কারা সংঘর্ষে লিপ্ত
হয়েছিল- জানতে চাইলে চকবাজার থানার ওসি শামীমুর রশীদ বলেন, সরকারি দলের
দুটি পক্ষ গোলাগুলি করেছে। তবে কী কারণে, তা এখনও জানা যায়নি। এই বিষয়ে
জানতে চাইলে ডিএমপির লালবাগ জোনের উপ-কমিশনার মারুফ হোসেন সরকার বলেন,
একটু, ব্যস্ত আছি পরে কথা বলব।
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment