Wednesday, June 1, 2016

অবশেষে মায়ের কাছে...

অবশেষে মায়ের কোলে ফিরলেন মুস্তাফিজ
দীর্ঘ সময় মায়ের কাছ থেকে দূরে ছিলেন মুস্তাফিজুর রহমান। আইপিএলে প্রায় দুই মাস কাটানোর পর সোমবার রাতে দেশে ফিরেন এই কাটার মাস্টার। কিন্তু ফিরেই মায়ের কাছে যাওয়া হয়নি তার। কিছু কাজ থাকায় মঙ্গলবার দিনটা কাটাতে হয় ঢাকায়। তারপর বাড়ির দিকে রওনা হন। সন্ধ্যা সাড়ে ৭টায় যশোর বিমানবন্দরে পৌঁছান মুস্তাফিজ। সেখান থেকে ঘরে নিজের গ্রাম সাতক্ষীরার তেতুলিয়ার তারালিতে পৌঁছান রাত সাড়ে ১১টায়। সেখানে তাকে বরণ করে নিতে আসেন শত শত মানুষ। তারপর ঘরের ছেলে ঘরে ফিরেন। মায়ের কোলে ফিরেন মুস্তাফিজ। আজ বুধবার সকাল সাড়ে ৯টার দিকে তার ফেসবুক পেজে মায়ের সাথে একটি ছবি পোস্ট করা হয়। মাকে জড়িয়ে ধরে আছেন মুস্তাফিজ। আর মুখে সেই চিরচেনা হাসি। সন্তানকে বুকে পেয়ে মায়ের মুখেও ফুটেছে হাসি। আইপিএলে চ্যাম্পিয়ন সানরাইজ হায়দরাবাদের এই দুর্দান্ত বোলার এবারের আসরের সেরা উদীয়মান ক্রিকেটারেরও পুরস্কার জিতেছেন। এখন তার সামনে আছে আরো দুটি টুর্নামেন্ট। একটি দেশের বাইরে ইংল্যান্ডে সাসেক্সের হয়ে, অপরটি ঢাকায় ডিপিএলে। তবে কেবল সুস্থ থাকলেই এই টুর্নামেনেট খেলা হবে তার।

No comments:

Post a Comment