Wednesday, June 1, 2016

সপরিবারে ভারতে চলে গেছেন পাকিস্তানি বোলার কানেরিয়া?

পাকিস্তানের নিষিদ্ধ লেগ-স্পিনার দানিশ কানেরিয়ার সপরিবারে আচমকা ভারত গমন ঘিরে দানা বেঁধেছে জোর রহস্য। খবরে প্রকাশ, স্ত্রী, সন্তান ও মাকে সঙ্গে নিয়ে রোববার রাতে ভারতে যান কানেরিয়া। বর্তমানে তারা সকলেই কেরলের কোচিতে রয়েছেন। এক চ্যানেলকে দেয়া সাক্ষাৎকারে এই লেগ-স্পিনার জানিয়েছেন, তারা ভারতে এসেছেন কিছু ধর্মীয় আচার-অনুষ্ঠানে অংশ নিতে।
এরসঙ্গেই কানেরিয়া জানিয়েছেন, ভারতে তিনি দিন দশেক থাকবেন তারা। তবে, কবে ফিরবেন, সেই বিষয়ে কোনো মন্তব্য করেননি। তিনি বলেন, আমাদের ফেরার বিষয়টা এখনো চূড়ান্ত নয়। আর এই মন্তব্য থেকেই জল্পনার সূত্রপাত। এমন শোনা যাচ্ছে, কানেরিয়া পরিবার পাকাপাকিভাবে পাকিস্তান ছেড়ে ভারতে চলে এসেছেন।
যদিও, এই জল্পনাকে খারিজ করে দিয়েছেন দানিশের ভাই ভিকি। করাচিতে এখটি তেল সংস্থায় কাজ করেন তিনি। সেখান থেকেই জানান, তাঁর ভাই শুধুমাত্র ধর্মীয় অনুষ্ঠানে যোগ দিতেই ভারতে গিয়েছেন। কানেরিয়ার ভারত-মন্তব্য এই প্রথম নয়। এর আগে তাকে বলতে শোনা গিয়েছিল, তিনি ভারতে থাকলে ন্যায়বিচার পেতেন। তাকে সহযোগিতা না করার জন্যও পাকিস্তান ক্রিকেট বোর্ডের ওপরও উষ্মাপ্রকাশ করেছিলেন কানেরিয়া। দাবি করেছিলেন, তিনি হিন্দু না হলে পিসিবি তার সঙ্গে এমন ব্যবহার করত না।

No comments:

Post a Comment