Wednesday, June 15, 2016

১৪ দল আছে, থাকবে : নাসিম

স্বাস্থ্যমন্ত্রী ও ১৪-দলীয় জোটের মুখপাত্র মোহাম্মদ নাসিম বলেছেন, ১৪ দল আছে, থাকবে। ‘১৪ দল এবং এর ঐক্যও সম্প্রসারিত হবে। এর কোনো বিকল্প নেই। তা না হলে অশুভ শক্তি অনৈক্যের ফাটল দিয়ে ঢুকে আমাদের ছুরিকাহত করবে।’ আজ বুধবার সকালে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগের যৌথ সভায় নাসিম এসব কথা বলেন।  জাসদ নিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জনপ্রশাসনমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলামের বক্তব্যকে নিয়ে মোহাম্মদ নাসিম বলেন, ‘১৪ দলের মূল নেত্রী শেখ হাসিনা। শুধু ক্ষমতা ভাগাভাগি, নির্বাচনের জন্য নয়—আমরা ঐক্যবদ্ধভাবে একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে এই ১৪ দল গঠিত হয়েছে। তাই ১৪ দল আছে, থাকবে। নাসিম বলেন,
‘প্রধানমন্ত্রী আমাকে বলেছেন, ১৪ দলকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে নিয়ে যান।  যৌথ সভায় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ ছাত্রলীগের কর্মশালায় অতীতের একটি ইতিহাস সম্পর্কে সৈয়দ আশরাফ সাহেব একটা কথা বলেছেন। কিন্তু এর মানে এই নয় যে আমাদের ১৪ দলের মধ্যে কোনো অনৈক্য সৃষ্টি হয়েছে। আমরা সব অতীতকে জেনেই ঐক্য করেছি। আমরা পরিষ্কারভাবে জানিয়ে দিতে চাই, ১৪ দলের মধ্যে কোনো বিভ্রান্তি নেই।  খাদ্যমন্ত্রী কামরুল ইসলামও জাসদের বিষয়ে সৈয়দ আশরাফের মন্তব্যের বিষয়ে কথা বলেন। তিনি বলেন, ‘আমরা কোনো বিভেদ চাই না, ভুল বোঝাবুঝির অবসান চাই। ঐক্যবদ্ধভাবে আমরা সামনের দিকে এগিয়ে যেতে চাই।  ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদের সভাপতিত্বে যৌথ সভায় আরও বক্তব্য দেন ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাদেক খান, আওয়ামী লীগ নেতা এস এম কামাল হোসেন প্রমুখ।

No comments:

Post a Comment