Sunday, June 12, 2016

বিরাট-অনুষ্কার বিয়ে!

ঘটনাপ্রবাহ এখন যে দিকে গড়াতে শুরু করেছে তাতে মধুরেণ সমাপয়েৎ আসন্ন। খুব শিগগিরই দুয়ে দুয়ে চার হতে চলেছে হয়তো। কবে তা? তা নিয়ে সরগরম ভারত। ভারতের এই মুহূর্তের সেরা ক্রিকেটার বিরাট কোহলি ও বলিউড তারকা অনুষ্কা শর্মার প্রেম নিয়ে কত আলোচনা। কত কালি খরচ হয়েছে সংবাদমাধ্যমে। তার ইয়ত্তা নেই।
দু’ জনের সম্পর্ক এখন জোড়া লেগেছে বলে শোনা যাচ্ছে। দু’ জনকে দেখাও গেছে একসঙ্গে। খুব বেশিদিন আগের কথা নয়, অনুষ্কা শর্মা শ্যুটিংয়ের জন্য বুদাপেস্ট রওনা হবেন। বিরাট কোহলি অনুষ্কাকে বিমানবন্দরে পৌঁছে দেন। তার পরে কোহলিকে চুম্বন করেন অনুষ্কা। এ হেন বিরাট ও অনুষ্কার এবার বিয়ে হতে চলেছে। থুড়ি, বলা ভালো তাদের প্রেম পরিণতির দিকেই এগোচ্ছে। অর্থাৎ বিয়ে। বুদাপেস্ট থেকে শ্যুটিং সেরে ফেরার পরেই অনুষ্কা যাবেন নয়াদিল্লিতে। তিনি দেখা করবেন বিরাটের মা ও পরিবারের সঙ্গে। তার পর বিরাট ও অনুষ্কা ছুটি কাটাতে যাবেন। গন্তব্য অবশ্য জানা যায়নি। অনেকেই বলছেন, বিরাটের মায়ের সঙ্গে দেখা করা মানেই বিয়ের পাকা কথা। আবার অন্য একটা মহল বলছে, খুব গোপনে বিয়ে সেরে অনুষ্কা ও বিরাট যাবেন মধুচন্দ্রিমায়! দু’ তারকার বিয়ে নিয়ে আপাতত জল্পনা তুঙ্গে।

No comments:

Post a Comment