কারিনা
কাপুরের প্রেগন্যান্সি নিয়ে ক’দিন ধরেই আলোচনা চলছে বি-টাউনে। সম্প্রতি তা
আরও বাড়িয়ে দিল ইউনিসেফের একটি প্রকাশ্য অনুষ্ঠানে বেবোর উপস্থিতি।
সেখানে ক্যামেরার চোখ ব্যস্ত ছিল গর্ভবতী কারিনাকে আবিষ্কারে। তবে কারিনাও
ছিলেন সতর্ক। তিনি নাকি লম্বা ঘেরের ডিজাইনের আনারকলি পরে বেবি বাম্প
লুকোনোর চেষ্টা করছিলেন।
অনুষ্ঠানে হাজির অনেকেই বলছেন, পোডিয়ামের উপর খুব সাবধানে হাঁটছিলেন করিনা। চেয়ার ছেড়ে ওঠার সময়ও হাতে ভর দিয়েছিলেন। আর্লি প্রেগন্যান্সিতে সাধারণত মহিলাদের মধ্যে এই প্রবণতা দেখা যায়। আর ঘের দেওয়া আনারকলিও যেন বেবি বাম্পকে আড়াল করারই প্রয়াস। অন্তত এমনটাই মনে করছেন বলি মহলের একটা বড় অংশ। যদিও সন্তান সম্ভাবনা নিয়ে এখনও প্রকাশ্যে সাইফ বা কারিনা কেউই মুখ খোলেননি। তবে কারিনার বাবা রণধীর কাপুর বলেছিলেন, কারিনা-সাইফের দাম্পত্য জীবনে সন্তান আসার জন্য এটাই আদর্শ সময়। তাই কারিনার মাতৃত্বের খবর একেবারেই উড়িয়ে দেয়া যাচ্ছে না।

No comments:
Post a Comment