শেষ
পর্যন্ত অভিমানের বরফ গলল। সমঝোতায় বসল মাহি-শাওনের পরিবার। গতকাল রোববার
বেলা ৩টায় মাহির উত্তরার ৯ নম্বর সেক্টরের বাসভবনে উভয় পরিবারের লোকজনের
উপস্থিতিতে ৩০০ টাকার দলিলে এই সমঝোতা স্বাক্ষর হয়। সমঝোতা দলিলে স্বাক্ষর
করেন মাহির বাবা আবু বকর ও শাহরিয়ারের বাবা নজরুল ইসলাম। সাক্ষী ছিলেন
শাহরিয়ারের বড় চাচা আবুল হাশেম ও ছোট চাচা মাহমুদুল হাসান। ঢাকাই ছবির এ
সময়ের আলোচিত নায়িকা মাহি অনেক পানি ঘোলা করে শেষ পর্যন্ত মুখ খুললেন। তিনি
বলেন, বিয়ের এক দিনের মাথায় এমন খবর ছড়ানোয় তিনি মামলা করতে বাধ্য হয়েছেন।
স্বামী, সংসার ও শ্বশুর-শাশুড়ির পরিবারের মর্যাদার কথা চিন্তা করেই নিজেকে
নির্দোষ প্রমাণের জন্য সে এই মামলাটি করেছেন। মাহি আরো বলেন, শাওন আমার
ছোট বেলার বন্ধু। তার দ্বারা আমার এত বড় ক্ষতি হওয়ার আশঙ্কা নয়। সে কারো
প্ররোচনায় এমনটি করেছে। সমঝোতা শর্ত অনুযায়ী, মাহি শাহরিয়ারের বিরুদ্ধে করা
মামলাটি প্রত্যাহার করে নেবেন। অন্য দিকে শাহরিয়ার জেল থেকে বের হয়ে মাহির
বিরুদ্ধে কোনো মামলা করতে পারবেন না এবং মাহির ক্ষতি হয়, এমন কোনো আচরণ
করতে পারবেন না বলে সমঝোতায় উল্লেখ করা হয়েছে।
Monday, June 6, 2016
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment