তুরস্কের
দক্ষিণাঞ্চলে একটি বাস ছিটকে
খালে পড়েছে। এতে শিশুসহ অন্তত ১৪ জন নিহত হয়েছে। আহত হয়েছে কমপক্ষে ২৪ জন।
গতকাল রোববার এ দুর্ঘটনা ঘটে। বার্তা সংস্থা এএফপি এই তথ্য জানিয়েছে।
স্থানীয় গণমাধ্যমের খবরে জানানো হয়, বাসটিতে মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থী
ছিল। সঙ্গে ছিলেন অভিভাবক ও শিক্ষক। দক্ষিণাঞ্চলীয় ওসমানিয়া শহরে
দুর্ঘটনাটি ঘটে। বাসের আরোহীরা ভ্রমণ শেষে ফিরছিল। পথে চালক নিয়ন্ত্রণ
হারালে বাসটি খালে পড়ে যায়। দুর্ঘটনার কারণ জানা যায়নি। ঘটনার তদন্ত চলছে।
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment