Saturday, June 4, 2016

শেষ ধাপে ভোট চলছে

ষষ্ঠ ও শেষ ধাপে আজ শনিবার সকাল আটটা থেকে ৬৯৮টি ইউনিয়ন পরিষদে (ইউপি) ভোট নেওয়া চলছে । ৬৯৮টি ইউপির মধ্যে ২৪টি ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হওয়ার পথে। চট্টগ্রামের মীরসরাইয়ের করেরহাট ইউনিয়নে চেয়ারম্যান ও সদস্য পদের সব কয়টিতে মাত্র একজন করে প্রার্থী আছেন।
গত ২২ মার্চ থেকে ইউপি নির্বাচন শুরু হয়। এখন পর্যন্ত পাঁচ ধাপে ৩ হাজার ৩৮৬টি ইউপিতে ভোট নেওয়া হয়েছে। পাঁচ ধাপেই বিভিন্ন জায়গায় কেন্দ্র দখল করে প্রকাশ্যে চেয়ারম্যান প্রার্থীর পক্ষে ব্যালট পেপারে সিল মারা, ব্যালট পেপার ও ব্যালট বাক্স ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। সর্বশেষ গত ২৮ মে পঞ্চম ধাপের নির্বাচনের দিন ১০ জনের প্রাণহানি ঘটেছিল। গতকাল পর্যন্ত সহিংসতায় ১০৩ জন নিহত হন। আহত কয়েক হাজার।

No comments:

Post a Comment