কেন্দ্রীয়
কর্মসূচীর অংশ হিসেবে মানিকগঞ্জে বিক্ষোভ সমাবেশ করেছে জেলা বিএনপি।
শনিবার বেলা ১১টায় জেলা বিএনপি কার্যালয়ে বিক্ষোভ সমাবেশে বিএনপি ও তার
অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। জেলা বিএনপির সহ সভাপতি আব্দুল
বাতেনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখের জেলা বিএনপির সাংগঠনিক এস এ কবীর
জিন্নাহ, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল কুদ্দুস খান মজলিশ মাখন,সাটুরিয়া
উপজেলা পরিষদের চেয়ারম্যান বশির উদ্দিন আহমেদ ঠান্ডু, জেলা স্বেচ্ছা সেবক
দলের সভাপতি শরিফ ফেরদৌস, সহ সভাপতি এ্যাডভোকেট আরিফ হোসেন লিটন, যুবদল
নেতা কাজী মোস্তাক হোসেন দিপু,জেলা ছাত্রদলের সিনিয়র সহ সভাপতি আওলাদ হোসেন
প্রমুখ। এসময় বক্তরা দেশব্যাপি জঙ্গিদমনের নামে দলীয় নেতাকর্মীদের
গ্রেপ্তার বন্ধের দাবী জানান।
Saturday, June 18, 2016
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment