Thursday, June 2, 2016

ফ্রান্স ও জার্মানিতে বন্যায় ৫ জনের মৃত্যু

ফ্রান্স ও জার্মানিতে বন্যায় অন্ততপক্ষে পাঁচজনের মৃত্যু হয়েছে। দেশটির কর্তৃপক্ষ এই তথ্য জানিয়েছে। বিবিসি বলছে, বুধবার বাভারিয়ান শহর সিমবাখ অ্যাম ইনে একটি বাড়িতে আটকাপড়া অবস্থায় তিনব্যক্তির মৃতদেহ পাওয়া যায়। কাছেই পানির একটি প্রবাহে অপর এক নারীর মৃতদেহ পাওয়া যায়।
ফ্রান্সের মধ্যাঞ্চলে ৮৬ বছর বয়সী এক নারী প্রাণ হারিয়েছেন। দেশ দুটির ডজনেরও বেশি শহর প্লাবিত হয়েছে। আটকেপড়াদের হেলিকপ্টারে করে উদ্ধার করা হয়েছে। আবহাওয়াবিদরা বলছেন, আরও কয়েকদিন পানি বাড়ার সম্ভাবনা রয়েছে। বন্যায় বড় ধরণের ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে।

No comments:

Post a Comment